স্কুলবন্ধু ব্যবহারের নীতিমালা ও শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬
স্কুলবন্ধু শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সহজ ও ডিজিটাল করার উদ্দেশ্যে নিবেদিত। আমরা বিশ্বাস করি প্রযুক্তি হওয়া উচিত সহজ, সুলভ এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।
১. প্রতিষ্ঠানের ডেটা মালিকানা
আপনার প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, পরীক্ষার নম্বর ও ক্যাশ লেজারের ডেটার একক ও পূর্ণ স্বত্বাধিকারী আপনার প্রতিষ্ঠান। স্কুলবন্ধু কেবল ক্লাউড সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে এবং এই তথ্যের ওপর কোনো স্বত্ব দাবি করে না।
২. সিস্টেম সেবা ও আপটাইম
আমরা নিরবচ্ছিন্ন ৯৯.৯% ক্লাউড সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাময়িক ইন্টারনেট বিভ্রাটের সময়ও ক্যাশ ও হাজিরার কাজ সহজ রাখতে সিস্টেমে অফলাইন ইন্ডিকেটর ও লোকাল ক্যাশ ব্যবস্থা রয়েছে।
৩. এসএমএস গেটওয়ে ও ফেয়ার ইউসেজ
স্কুল কর্তৃপক্ষ কেবল তাদের বৈধ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রাতিষ্ঠানিক নোটিশ, রেজাল্ট ও হাজিরার এসএমএস প্রেরণ করতে পারবেন। কোনো ধরনের প্রতারণামূলক বার্তা বা স্প্যামিং সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. সাবস্ক্রিপশন ও বাতিলকরণ
স্কুলবন্ধু কোনো দীর্ঘমেয়াদি জটিল চুক্তিতে আবদ্ধ করে না। প্রতিষ্ঠান চাইলে যেকোনো সময় তাদের সাবস্ক্রিপশন নবায়ন বন্ধ করতে পারেন এবং সম্পূর্ণ ডাটা এক্সেল/পিডিএফ ফরম্যাটে ব্যাকআপ নিয়ে নিতে পারেন।